মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
আরো বিষয় খবর বাংলাদেশ

লামা ও নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : বিভিন্ন সময় পার্বত্য জেলা বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার পেলো বন বিভাগের ক্ষতিপূরণ। বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের ৩ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন লামা বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার। এ সময় রেঞ্জ কর্মকর্তা ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল নিরুপণ কমিটির সদস্য সচিব মো. নূরে আলম হাফিজ, বন বিভাগের প্রধান সহকারী কাজী গোলাম সরোয়ার ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়ায় হাতির আক্রমনে নিহত ছিদ্দিক আহমদের স্ত্রী মাবিয়া খাতুন ১ লাখ, সদর ইউনিয়নের কালাকাইট্টা পাড়ায় নিহত মনির আহমদের স্ত্রী জাহানারা বেগম ১ লাখ, লংহাই পাড়ায় নিহত ছালেহা বেগমের ছেলে বদিউল আলম ১ লাখ টাকা, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রংখোলা এলাকায় ফসলের ক্ষতিপূরণ বাবদ কৃষক কামাল পাশা ২৫ হাজার ও আবদুল মালেক পায় ২৫ হাজার টাকার চেক।

বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদানের বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার বলেন, ভবিষ্যতেও বন্যপ্রাণী কোন মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies