বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপিজনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
আরো বিষয় কৃষি খবর

লামা ও আলীকদমের ৬০ কৃষক পেলো তামাকের বিকল্প ইক্ষু চাষ প্রশিক্ষণ

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিষ বৃক্ষ তামাক চাষের বিকল্প হিসেবে ইক্ষু ও সাথী ফসল চাষসহ উন্নত পদ্ধতিতে আখের গুড় উৎপাদনে বান্দরবানের লামা উপজেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের এনজেড একতা মহিলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদ হাসান সবুজ ও কনসালটেন্ট ক্যছেন এতে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষকসহ স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

মূলত তামাক চাষের বিকল্প হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের বান্দরবান শাখা প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানান, প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট বসন্ত কুমার তংচংগ্যা। তিনি বলেন, এ চাষে আগ্রহী হলে কৃষকদের যেমন পরিশ্রম কম হবে ও স্বাস্থ্যর ক্ষতি হবেনা, তেমনি লাভও হবে বেশি। একই দিন বিকেলে আলীকদম উপজেলায়ও ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies