রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর পার্বত্য

বান্দরবানে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

শেয়ার করুন:

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : ফ্যামিলি কার্ডের মাধ্যমে বান্দরবানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির আনুষ্ঠানিক ভাবে ১৭সেপ্টেম্বর শনিবার দুপুরে বান্দরবান বাজারে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি কয়েকজন ক্রেতার হাতে টিসিবির পণ্য হাতে তুলে দেন এবং এই কার্যক্রম নিয়ে ক্রেতারা সন্তুষ্ট কিনা তা জানতে চান।

টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক সহ সরকারী উর্দ্ধতন কর্মকর্তা, বান্দরবান বাজারের হাজ্বী ইসহাক স্টোর এর স্বত্বাধিকারী বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও টিসিবির ডিলার মোঃ মাইন উদ্দীন রবিন, বান্দরবান বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, বান্দরবান বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেহ, সচেতন নাগরিকগন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিসিবির ডিলাররা জানান, বান্দরবানের প্রতিটি ওয়ার্ডে একটি করে দোকানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিসিবির ন্যায্যমুল্যে পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডধারী একজন ব্যক্তি বা পরিবার ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বান্দরবান সদর ও পৌর এলাকায় ৮ হাজার ৩৯২জন, আলীকদমে ৫ হাজার জন, নাইক্ষ্যংছড়িতে ৪ হাজার জন, থানচি উপজেলায় ২ হাজার ৫০০ জন, রুমা উপজেলায় ২ হাজার ৫০০ জন এবং রোয়াংছড়ি উপজেলায় ২ হাজার ১০০ জনকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। টিসিবি পণ্যে বিক্রি করার জন্য দূর্গম এলাকায়ও আমাদের ডিলাররা যাবেন। সেখানে কমমূল্যেও টিসিবির পণ্যে বিক্রি কার্যক্রম চলমান থাকবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies