রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে সাবরেজিস্টারকে প্রাণনাশের হুমকী

শেয়ার করুন:

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে সাবরেজিষ্টারের অফিস কক্ষে ঢুকে সাবরেজিস্টারকে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগে ৫ যুবককে আসামী করে দলিল লেখকদের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন যুবক সাবরেজিস্টারের অফিস কক্ষে প্রবেশ করে অকথ্যভাষায় গালাগালি, প্রাণ নাশের হুমকী ও সরকারী কাজে বাঁধা দেয়। এঘটনা দলিল লেখকরা দেখে তারা দলবদ্ধ হয়ে যুবকদের বাঁধা দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সন্ধায় দলিল লেখখক সমিতির সভাপতি নুরুল ইসললাম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় ৫ যুবক ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

অপরদিকে অভিযুক্তরা বলছেনন, দীর্ঘ দিন থেকে অফিসটিতে অনিয়ম ও দূর্নীতি চলে আসছে। আমরা প্রতিবাদ করলে দলিল লেখকরা আমাদের ওপর আক্রমণ চালায়। এব্যাপারে তারাও একটি অভিযোগ দায়ের করেছে বলে দাবী করেন।

দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, বিভিন্ন সময় ওরা আমাদের কাছে চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় তারা পরিকল্পিতভাবে হুমকী ধমকী ও হামলা চালায়।

এব্যাপারে সাবরেজিস্টার সাদেকুর রহমান বলেন, আমি মাত্র ৩ সপ্তাহ এই অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আমি যোগ দিয়ে জনগণ যাতে কোন হয়রানী না হয়, সে চেষ্টা চালিয়েছি কিন্তু এই চক্রটি বিভিন্নভাবে হুমকিধমকী দিয়ে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এব্যপারে সাবরেজিস্টার অফিসের দলিল লেখকদের পক্ষ থেকে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies