বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শেয়ার করুন:

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম : ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নের রঙিন’ প্রতিপাদ্যে- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাসেল রানা, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক,  উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ মিনারা ফেরদৌস প্রমুখ।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ক, খ, গ ক্যাটাগরিতে শিশুদের জন্য ড্রয়িং, আবৃতি, উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies