বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
উত্তরবঙ্গ খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

শেয়ার করুন:

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

গতকাল (৬ জুন) মঙ্গলবার বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী শিলখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার দুই হাতে চাকু দিয়ে ক্ষত করা হয়েছে। আহত স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

হামলায় অভিযুক্তরা হলো উপজেলার পশ্চিম ছাট গোপালপুর এলাকার জহির উদ্দিন এর ছেলে কাজল(২১) ও উত্তর ছাট গোপালপুড় এলাকার মন্জু মিয়ার ছেলে মাসুদ রানা।

ছাত্রীর দাদি রহিমা বেগম জানায়, তার নাতনি গতকাল বিদ্যালয় ছুটির পর হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। ধলডাঙ্গা বাজারের উত্তর পার্শে বীর মুক্তিযোদ্ধা আবু ইব্রাহিম মাস্টারের বাড়ির কাছে পৌঁছালে মাসুদ ও কাজল তাকে পথে আটকিয়ে প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ায় জোর করে কাজল ঐ ছাত্রীকে জরিয়ে ধরলে সে চিৎকার করার চেষ্টা করলে বখাটে তার মুখ চেপে ধরে। আবারও প্রেমের প্রস্তাব দিলে রাজি না হলে মাসুদ রানা পকেট থেকে ছুরি বের করে এলোপাথাড়ি কোপ দেয়। মেয়েটি হাত দিয়ে বাধা দিলে তার হাত, পরনে থাকা জামা ও স্কুল ব‍্যাগ কেটে যায়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পরে গেলে তারা দুজন পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত স্কুলছাত্রীর পরিবার ও শিক্ষকগন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শিলখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস পরা এক ছাত্রীকে ছুরি দিয়ে রক্তাক্ত করে দুই যুবককে মটরসাইকেল দিয়ে পালিয়ে যেতে দেখেছে তারা। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছাত্রীর দাদী বাদি হয়ে একটি মামলা করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

মৈত্রী/এফকেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies