বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর পার্বত্য

থানচি উপজেলা পরিষদের সংবাদ বর্জনের ঘোষণা স্থানীয় প্রেসক্লাবের

শেয়ার করুন:

রশিদ আহমদ , বান্দরবান প্রতি‌নি‌ধি:

বান্দরবান : অবৈধভাবে পাহাড় কাটা ছবি তুলতে গি‌য়ে লাঞ্চিত হওয়া ও এ ঘটনার সমাধান না হওয়ায় থান‌চি উপজেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন ঘোষনা করে‌ছে থান‌চিতে কর্মরত সকল সংবাদকর্মীরা।

বুধবার (২৬ জুলাই) সকা‌লে থান‌চি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সভায় থান‌চি প্রেস ক্লা‌বের সভাপ‌তি অনুপম মারমাসহ সক‌লের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদকর্মীরা জানান, থান‌চির প্রবীন সাংবাদিক ও থানচি প্রেসক্লাবে সভাপতি অনুপম মারমা উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের ছোট ভাই থোয়াইপ্রুঅং মারমা পাহাড় কাটছে এমন খবর পে‌য়ে মঙ্গলবার (২৫জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় থানচির মরিয়ন পাড়ায় যায়। সেখা‌নে সংবাদ সংগ্রহ করার সময় তার মোটরসাইকেল অচল করে দেয় এবং গাড়িতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র কে‌ড়ে নেয়। পরবর্তী‌তে এ ঘটনার মীমাংসা না করে থান‌চি উপ‌জেলা চেয়ারম‌্যান থোয়াইহ্লামং মারমা থানার ম‌ধ্যে প্রেস ক্লা‌বের সভাপ‌তি‌কে ডে‌কে নি‌য়ে উল্টো ছোট ভাইয়ের পক্ষ নি‌য়ে অকথ‌্য ভাষায় গালাগা‌লি ক‌রে।

এ ঘটনায় থান‌চির সকল সংবাদকর্মীরা নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত থান‌চি উপজেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যানের সকল সংবাদ বর্জনসহ পরবর্তী‌তে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেন তারা।

মৈত্রী/এফকেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies