সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ

১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মাছ ধরার ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের নৌবাহিনী। প্রতিবেশি দেশটির সমুদ্রসীমায় ঢুকে পড়ায় তাদের আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম।

তিনি বলেন, সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিল বিকল হয়ে পড়ে তাদের। তখন অতিরিক্ত ঢেউয়ের কারণে জেলেরা মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন। পরে মাছ ধরার ট্রলারসহ তাদেরকে আটক করে দেশটির নৌবাহিনী।

ঘটনাটি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে হামিদুল ইসলাম বলেন, আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

এর আগে, ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড-এর সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies