বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খেলা

তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক,

লিগ্যাল ভয়েস : প্যারিস, এএফপি : তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) স্ট্রাইকার নেইমার।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে দুঃখজনক পরাজয়ের পর একজন সমর্থকের সঙ্গে হাতাহাতি করার দায়ে তাকে পড়তে হচ্ছে আরো দুই ম্যাচের নিষেধাজ্ঞায়।

নেইমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানায়, আগামী ১৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে। ফলে আগামীকাল শনিবার এঞ্জার্সের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে চ্যাম্পিয়ন দলের হয়ে অংশ নিতে পারবেন এই ব্রাজিলীয় তারকা।

নিষেধাজ্ঞার কারণে ঘরোয়া ফুটবলের শেষ দুটি লীগ ম্যাচ এবং ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফির আরো একটি ম্যাচে অংশ নিতে পারবেননা নেইমার।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies