বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

ইরাকে সপ্তাহব্যাপী সহিংসতায় কমপক্ষে ১শ’ নিহত, আহত ৫,৫০০

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাগদাদ, ইরাকে সপ্তাহব্যাপী ব্যাপক সহিংসতায় কমপক্ষে ১শ’ জন নিহত ও সাড়ে পাঁচ হাজার আহত হয়েছে। গত ২৪ অক্টোবর ফের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এসব লোক হতাহত হয়। বুধবার জাতীয় অধিকার কমিশন একথা জানায়। খবর এএফপি’র।

ইরাকি মানবাধিকার কমিশন জানায়, নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক। টিয়্যার গ্যাস ছোঁড়ায় দম বন্ধ হয়ে বা গুলির আঘাতে তারা নিহত হয়।
কোথায় এবং কখন তাদের মৃত্যু হয় সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনকিছু জানানো হয়নি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies