বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়

রাজাকারদের বংশধরদের সঙ্গে কোনও আপস নয়: কাদের

শেয়ার করুন:

গোলাম রব্বানী / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনও আপস করা হবে না। দলে ‘অনুপ্রবেশকারীদের’ আগামী সম্মেলনের মাধ্যমে বের করে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনও সুসংহত করা যায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী কোনও শক্তি ও তাদের বংশধরদের ব্যাপারে আমাদের কোনও আপস নেই। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies