রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে উৎসুনোমিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎ

শেয়ার করুন:

ঢাবি প্রতিনিধি,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে জাপানের উৎসুনোমিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসু শিগেতা আজ সাক্ষাৎ করেছেন।

এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাবি এবং উৎসুনোমিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় তারা দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্মারক নবায়ন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে তারা মত বিনিময় করেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies