সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শীর্ষ খবর

রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভবনা

শেয়ার করুন:

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০১৯ (লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডটকম) : দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, অস্থাায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
মৌলভীবাজার, নঁওগা, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।
এদিকে বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে বলে পূর্বাভাসে জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies