শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
শীর্ষ খবর

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যালভয়েস টোয়েন্টিফোর ডেস্ক : বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, সাংবাদিক সমাজের নেতা প্রয়াত আলতাফ মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২০১৫ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আলতাফ মাহমুদ সাংবাদিক সমাজের শীর্ষ সংগঠন বিএফইউজের সভাপতি নির্বাচিত হন। অল্প কয়েক দিন পরেই স্নায়ুতন্ত্রের জটিলতা নিয়ে ভর্তি হন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ২২ জানুয়ারি ২০১৬ তার দেহে অস্ত্রোপচার হয় এবং তিনি এবছরের ২৪ জানুয়ারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রয়াত আলতাফ মাহমুদ বিএফইউজে সভাপতি ও মহাসচিব এবং ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জীবদ্দশায় আলতাফ মাহমুদ দৈনিক খবর ও দৈনিক ডেসটিনি পত্রিকার গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকতার দায়িত্ব পালন করে গেছেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ফিল্ম সেন্সর বোর্ড, ঢাকা ওয়াসা পরিচালনা পর্যদসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে গেছেন।
তার ছেলে ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ মাহমুদ তপু জানান, পরিবারের পক্ষ থেকে আগামীকাল বাসায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Powered by Done 5 Technologies