শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
জাতীয় সংসদ

গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণ চলছে

শেয়ার করুন:

গাইবান্ধা, নিজস্ব প্রতিবেদক লিগ্যালভয়েস নিউজ : ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩২টি। ভোটগ্রহণে ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫শ ৭২ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত আছেন।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, ভোটগ্রহণ উপলক্ষ্যে এই আসনে আড়াই হাজার পুলিশ সদস্য, ২০ প্লাটুন বিজিবি, ২০ প্লাটুন র‌্যাব ও ১ হাজার ৫শ ৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে আছেন।

গত বছরের ১৯ ডিসেম্বর গভীর রাতে ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে পুন:তফসিল ঘোষণা করা হয়।

এই আসনে ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির দিলারা খন্দকার (লাঙল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান তিতু (আম) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies