রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
খেলা

হেলসের বিপিএল শেষ

শেয়ার করুন:

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে বড় ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ইংলিশ তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন। তাতে বিপিএলে আর খেলা হচ্ছে না হেলসের। রংপুরের কোচ টম মুডি জানান, বাঁ কাঁধের চিকিৎসা করার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন হেলস। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও অনুরোধ করেছে হেলসকে ছেড়ে দেওয়ার জন্য। দেশে ফিরে এমআরআই করাবেন হেলস। চট্টগ্রাম পর্ব শেষে দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকেও পাচ্ছে না রংপুর। এরই মধ্যে বিপিএলে শেষ চারে খেলা নিশ্চিত করেছে মাশরাফির দলটি।

Powered by Done 5 Technologies