শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
খেলা

আজ অস্তিত্বের লড়াইয়ে ঢাকা ডায়নামাইটস।

শেয়ার করুন:

আকাশে উড়ছিল যেন ঢাকা ডায়নামাইটস। মনে হচ্ছিল, সবার আগে এবার বিপিএলের সেরা চার নিশ্চিত করে ফেলবে এই তারকাখচিত দলটি। সেই ঢাকারই এখন কী দুর্ভাগ্য!

টানা ৫ ম্যাচ হেরে ঢাকা এখন খাদের কিনারে দাঁড়িয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরে গেছে দলটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এই টানা ৫ পরাজয়ের ফলে এখন ঢাকাকে শেষ ম্যাচ জিততেই হবে সেরা চার খেলতে হলে

ঢাকার এখন ১১ ম্যাচে পয়েন্ট ১০। এখন তারা আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। এই তালিকার ৪ নম্বরে থাকা রাজশাহীর পয়েন্ট ১২ ম্যাচে ১২। আজকে ঢাকার শেষ ম্যাচ খুলনা টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচে ঢাকা হারলে কোনো হিসাব নেই। সরাসরি বাদ পড়বে তারা। সে ক্ষেত্রে সেরা চারে চলে যাবে রাজশাহী। আর আজকের ম্যাচে ঢাকা জিতলে রাজশাহীর সাথে পয়েন্ট সমান হবে।

পয়েন্ট সমান হলে অবশ্য ঢাকা এগিয়ে থাকবে। কারণ, নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে দু’দলের মুখোমুখি লড়াইয়ের ফল। মুখোমুখি ২ ম্যাচে একবার ঢাকা জিতেছে, একবার রাজশাহী। ফলে এভাবে কোনো দল এগিয়ে থাকছে না। তখন আসবে রানরেটের প্রশ্ন। রানরেটে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে আছে ঢাকা। রাজশাহীর রানরেট -০.৫১৮। অন্যদিকে ঢাকার রানরেট +০.৮৬৪। ফলে আজ খুলনার বিপক্ষে জিতলেই সেরা চারে যাচ্ছে ঢাকা।

Powered by Done 5 Technologies