সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক শীর্ষ খবর

কাঁকড়া ধরা নৌযান আটক করেছে রাশিয়া : জাপান

শেয়ার করুন:

টোকিও

রুশ কর্তৃপক্ষ ১০ আরোহীসহ জাপানের একটি কাঁকড়া ধরা নৌযান আটক করেছে। খবর এএফপি’র।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানি অঞ্চলের এক কর্মকর্তা জানান, নৌযানটি আটক করে রাশিয়ার পূর্বাঞ্চলীয় নাখোদকা বন্দরে নেয়া হয়েছে। সেখানে এটির ক্রু সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি এএফপি’কে বলেন, ‘যতদ্রুত সম্ভব তাদেরকে ছেড়ে দিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা রাশিয়ার প্রতি আহবান জানাচ্ছি।’
তিনি আরো জানান, তারা ভাল আছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জাপান সাগরে কাঁকড়া ধরার জন্য নৌযানটি গত ২৬ জানুয়ারি শিমানি ছেড়ে যায়। এ কাঁকড়া মাকড়সা কাঁকড়া হিসেবেও পরিচিত। বুধবার তাদেও সাথে যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে।
এলাকাটি জাপান, রাশিয়া এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া পরিবেষ্টিত। সেখানে মাছ ধরাকে কেন্দ্র করে প্রায় বিরোধ হয়।
রাশিয়া প্রায় অভিযোগ করে তাদের এ গুরুত্ব্পূর্ণ অর্থনৈতিক জোনে অবৈধভাবে কাঁকড়া ধরতে বিদেশি বিভিন্ন নৌযান প্রবেশ করে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies