মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় শিক্ষা

বেকারত্ব দূর করতে প্রশিক্ষণে গুরত্ব দিচ্ছে সরকার পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, সরকার শিক্ষিত বেকারদের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।
মন্ত্রী আজ সিলেটের মুরারি চাঁদ কলেজে (এম সি কলেজ) অডিটোরিয়ামে ‘কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।


পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘দেশের জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পদকে কাজে লাগাতে না পারলে তা অভিশাপে পরিণত হয়। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য এবং দেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies