বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
শীর্ষ খবর

টেবিলে কোন ফাইল আটকে থাকবে না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

শেয়ার করুন:

সুনামগঞ্জ

প্রকল্প বাস্তবায়নে টাকা ছাড়ের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন হবে বলে আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, টেবিলে কোনো ফাইল আটকে থাকবে না। শনিবার বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বয় সভা করব। প্রতি বিভাগে যাব, প্রয়োজনে জেলায় জেলায় যাব। মেগা প্রকল্প বাস্তবায়নে এখন যে গতি রয়েছে তা ভালো। তবে আমরা চাই এই গতি আরও বাড়িয়ে দিতে। টেবিলে আর কোনো ফাইল আটকে থাকবে না। দিনের ফাইল দিনেই ক্লিয়ার করে দিতে হবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকার টাকা হাতিয়ে নেয়ার বিষয়েও কথা বলেন মন্ত্রী। বলেন, তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাস্ট্রের রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশের চুরি হওয়া টাকা উদ্ধারের ব্যাপারে আমরা আশবাদী।

এম এ মান্নান আরো বলেন, আমাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। নিউইয়র্কের আদালতে মামলা হয়েছে। মামলায় জেতার সম্ভাবনা খুব বেশি। সরকার যদি মামলা না করতো তাহলে জনগণের এই অর্থ নিয়ে সরকারকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগত। আশা করছি আমরা মামলায় জিতব। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies