বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয়

নিজের উপর আস্থা না থাকলে অন্যের উপর আস্থা থাকে ! তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারা সরকার ও রাষ্ট্রযন্ত্রের উপর তাদের আস্থা নেই এমন কথা বলে প্রমাণ করেছেন যে, নিজেদের উপরেই আস্থা নেই তাদের।’

আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত রাজনীতিক ‘সুরঞ্জিত সেন গুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, গতকাল শনিবার বিএনপি-ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না কারণ নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ কারো উপরেই তাদের আস্থা নেই।
তিনি বলেন,আসলে নিজের উপর আস্থা না থাকলে কারো উপরেই আস্থা থাকে না।’

হাছান মাহমুদ এসময় প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে একজন জনদরদী ও সৌজন্যবোধ সম্পন্ন রাজনীতিক হিসেবে অভিহিত করে বলেন, ‘রাজনীতির মাঠে বিরোধ থাকে কিন্তু সৌজন্যতাও যে থাকে, প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত সে স্বাক্ষর রেখেছেন।’
প্রধানমন্ত্রীর চা-চক্রে বিএনপি-ঐক্যফ্রন্ট নেতাদের না যাওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীর সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুঃখজনক যে, বিএনপি-ঐক্যফ্রন্ট নেতারা সেখানে যাননি, যাবেন না বলে চিঠিও দিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।’
তথ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন ‘ড. কামাল বিএনপিকে সৌজন্য শেখাবেন, ভেবেছিলাম কিন্তু তার পরিবর্তে তিনি বিএনপিকে অসৌজন্যেমুলক আচরনই শিখােেচ্ছন।

‘বিএনপি-ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন, আওয়ামী লীগ না-কি জনগণ থেকে দূরে সরে গেছে। আসলে দূরে সরে গেছে বিএনপিই’ উল্লেখ করে মন্ত্রী প্রশ্ন করেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করে, জনগণকে প্রতিপক্ষ মনে করে, তাদেরকে মানুষ কিভাবে ভোট দেবে ?’
ড. হাছান বলেন, নির্বাচন বর্জন, নির্বাচন প্রতিহত করার চক্রান্ত এবং নির্বাচনে অংশ নিয়েও প্রহসন করে বিএনপিই জনগণ থেকে দূরে সরে গেছে নিজেদের উপর আস্থাও হারিয়েছে।

তিনি বলেন, ‘আমি আশা করবো বিএনপি নির্বাচন বর্জন ও প্রতিহত করার চক্রান্তের পথ থেকে বেরিয়ে আসবে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরি সভাপতি প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আওয়ামী লীগ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এডভোকেট বলরাম পোদ্দার, কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রতারকা অরুণা বিশ্বাস, বিদ্যা সিনহা মীম, জেনিফার ফেরদৌস প্রমুখ সভায় প্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত স্মরণে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies