বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বাংলাদেশ

চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দরে প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে : খালেদ মাহমুদ চৌধুরী

শেয়ার করুন:

ঢাকা : দ্রুত পণ্য খালাস ও ব্যবসায়িক কার্যক্রম সহজতর করার লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ি চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল স্থল বন্দরে  সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টা সার্ভিস খোলা রয়েছে। ব্যবসায়িসহ দেশের জনগণ এর সুফল ভোগ করছে। উল্লেখিত বন্দরগুলোতে ২৪ ঘন্টা সার্ভিস আরো সহজতর ও বাস্তবমুখি করে তোলার লক্ষ্যে প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্টস্থানে ব্যাংক খোলা থাকবে।

নৌপ্রতিমন্ত্রী বলেন এতে করে বন্দর ব্যবহারকারিদের কাঙ্খিত সেবা প্রদান আরো সহজ হবে। চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল স্থল বন্দরে কন্টেইনার স্ক্যানিং এর জন্য কাস্টমস কর্তৃপক্ষ  দ্রুত পর্যাপ্ত ‘স্ক্যানার মেশিন’ স্থাপন করা হবে বলে খালেদ মাহমুদ জানান। 


আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম, মোংলা ও স্থলবন্দরগুলোর কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অনিস্পন্ন বিষয়গুলো নিস্পত্তি সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত জানানো হয়। 


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। 
বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বন্দর ব্যবহারকারি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 
বৈঠকে ফুল লোড কন্টেইনার (এফসিএল) চট্টগ্রাম বন্দরের বাইরে অফডকে  (বেসরকারি কন্টেইনার ডিপো) ডেলিভারি দেয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃক কাস্টমসের নিকট হস্তান্তরকৃত অকশনযোগ্য কন্টেইনার ও গাড়ি দ্রুত অকশন করা, চট্টগ্রাম বন্দররে গ্রিন চ্যানেল চালু, কন্টেইনারের ফিজিক্যালে ভেরিফিকেশন কমানো, বক্স ডেলিভারির অনুমতি প্রদান, মোংলা বন্দর কর্তৃক কাস্টমসের নিকট হস্তান্তরকৃত অকশনযোগ্য মালামাল ও গাড়ি দ্রুত অকশন, স্থলবন্দরের বিভিন্ন পণ্য নিলাম, স্থলবন্দরের অনলাইন কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies