মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয় শীর্ষ খবর

পিকনিকের বাসে মিলল দুই লক্ষাধিক ইয়াবা

শেয়ার করুন:

চট্টগ্রামের বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় একটি বসভোজনের বাস থেকে দুই লক্ষাধিক ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ভোরে বনভোজেনর বাসের ভেতর তল্লাশি চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সন্দেহভাজন ছয়জনকে আটক করে র‌্যাব।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কক্সবাজার থেকে আসা বনভোজনের বাসে ইয়াবা যশোরের ঝিকরগাছা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বাসটির সামনে আনন্দভ্রমণ লেখা ব্যানারও ঝোলানো রয়েছে। কর্ণফুলী ব্রিজ এলাকায় বাস থামিয়ে আরোহীদের কাছে রাখা মালপত্র তল্লাশি করে দুই লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশরুর রহমান জানান, পিকনিক বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টি জানেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সঙ্গে থাকা কয়েকজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies