শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন

হুয়াওয়ের ভ্যালেন্টাইনস উদযাপনে তারার মেলা

শেয়ার করুন:

হুয়াওয়ের নতুন মডেলের স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯’সহ আকর্ষণীয় গিফট আর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যালেনটাইনস ডে উদযাপন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯’ এর সেলস সেলিব্রেশন উপলক্ষ্যে ফ্যান ও শুভাকাঙ্খীদের সঙ্গে দিবসটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।

সন্ধ্যা থেকে দর্শকদের জন্য ফটোবুথ উন্মোচন ও কুপন সংগ্রহের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ধীরে ধীরে জনসমাগম বাড়তে থাকে সেন্টার কোর্ট প্রাঙ্গনে। পরে হুয়াওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা দর্শকদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর ‘হুয়াওয়ে ফ্যান ক্লাব বাংলাদেশে’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এসময় ফ্যানরা শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠানকে তাদের সর্বোচ্চ গ্রাহক সেবা ও পণ্যের গুণগত মানের জন্য উষ্ণ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।

ফ্যান ক্লাবের যাত্রা শুরুর পর সবথেকে বড় চমক আসে হুয়াওয়ে ফ্যান ও শুভাকাঙ্খীদের কাছে। হুয়াওয়ের প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ঘোষণা করা হয়। এসময় উচ্ছ্বাসে ছেয়ে যায় সেন্টার কোর্ট গ্যালারি।

এরপর আনন্দ আর বর্ণিল উদযাপনে মেতে ওঠেন দর্শকরা। হৃদয় ছোঁয়া নাচ পরিবেশন করেন হালের আলোচিত নৃত্যশিল্পী হৃদি শেখ। তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানের মনোমুগ্ধকর সংগীতের সুরে সুরে দর্শকদের আনন্দের মাত্রা আরও বেড়ে যায়।
মনোমুগ্ধকর পারফরমেন্সের পর কুপন সংগ্রহকারী দর্শকদের মধ্যে থেকে সৌভাগ্যবানদের হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯’সহ টি-শার্ট, পাওয়ার ব্যাংক, হেডফোন, অ্যাকসেসরিজ ও গিফট ভাউচার উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বর্ণিল এ আয়োজনে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সব-শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies