বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
মুক্তিযুদ্ধ শীর্ষ খবর

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবি

শেয়ার করুন:

সাইয়্যেদ মো. রবিন। ঢাকা, লিগ্যাল ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন।
তিনি আজ ভোরে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর আজিমপুর কবরস্থানে মহান ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানান।


এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করেছি। বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকল মহান ভাষা শহীদদের পবিত্র আত্মার শান্তি কামনা করেন।
পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ অগ্নিকান্ডে যারা হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও সকল ধরনের মানবিক সহায়তা দেয়া হবে।


এ বিষয়ে তিনি আরো বলেন, এ ঘটনার তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে নিহত শহীদ আ. জব্বার, শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies