বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয় শীর্ষ খবর

কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে : ওবায়দুল কাদের

শেয়ার করুন:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘পুরান ঢাকার চকবাজার ট্রাজেডির দায় এড়িয়ে যেতে পারে না। নিমতলীর ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেয়া হয়েছিল।’

সেতুমন্ত্রী কাদের বলেন, কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই আবার এখানে গোডাউন করা হয়েছে। ইতোমধ্যে এ সকল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজার অগ্নিকান্ডে দগ্ধদের দেখতে গেলে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপদজ্জনক ঘটনা ঘটাচ্ছে। সিলিন্ডার ব্যবহার না করাই ভালো।

তিনি বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে। এ ব্যাপারে ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, এ ঘটনার পর সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে সরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে এ ধরনের মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিহত ৯ জনের পরিবারের সদস্যদের দলের পক্ষ থেকে এক লাখ করে টাকা প্রদান করেন।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করেন। এই টাকার চেক হাজী সেলিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies