বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
প্রবাস

দেশের উন্নয়নে প্রবাসীদের দক্ষতা কাজে লাগাতে হবে: পররাষ্ট্র মন্ত্রী

শেয়ার করুন:

পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকার দেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স ও দক্ষতা কাজে লাগিয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এ দেশকে উন্নত দেশে রূপান্তর করতে চায়।

শুক্রবার সিলেট শহরে সিলেট হাউজিং এস্টেট প্রতিষ্ঠার এবং হাউজিং এস্টেট এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন।

ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সরকার সিলেটসহ সারা দেশের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটের উন্নয়নে একটি টিম হিসেবে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সকলকে আন্তরিক হতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে হাউজিং এস্টেটের সাবেক সভাপতিগণ ও সিনিয়র সিটিজেনদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies