শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
স্বাস্থ্য

চতুর্থ বৈশ্বিক ডিজিটাল স্বাস্থ্য অংশীদারিত্ব ফোরামের সম্মেলনে অংশ নিতে স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লীতে

শেয়ার করুন:

বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের উদ্যোগে চতুর্থ বৈশ্বিক ডিজিটাল স্বাস্থ্য অংশীদারিত্ব ফোরামের সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লী গিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ সকালে জেট এয়ার লাইন্স যোগে তিনি ঢাকা ত্যাগ করেন।দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ডিজিটাল স্বাস্থ্যনীতি ও বাস্তবায়ন বিষয়ে আঞ্চলিক বৈঠকের পূর্বে বিশ্বস্বাস্থ্যসংস্থার আঞ্চলিক কার্যালয় ভারতের রাজধানী নয়াদিল্লীতে চতুর্থবৈশ্বিক ডিজিটাল স্বাস্থ্য অংশীদারিত্ব ফোরামের আয়োজন করছে। দিল্লীর অশোক হোটেলে অনুষ্ঠেয় তিনদিন ব্যাপী এই সম্মেলন ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

স্বাগতিক ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা,সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সৌদিআরবসহ ফোরামের সদস্য ২৩ দেশের মন্ত্রী, সরকারি ও বেসরকারিসংস্থার প্রতিনিধিবৃন্দ এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলেঅন্যান্যের মাঝে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ অংশ নিচ্ছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যায়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies