রবিবার, ৮ নভেম্বর ২০২৬
জাতীয়

ডোমার উপজেলায় নৌকা প্রার্থী তোফায়েল আহমেদ নির্বাচিত

শেয়ার করুন:

নিলফামারী প্রতিনিধি,

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী তোফায়েল আহমেদ ৩০ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম আনারস প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক বসুনিয়া পেয়েছেন ২০ হাজার ৮৮৩ ভোট। রবিবার রাত সাড়ে নয় টার দিকে ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ওই ঘোষণা দেন।

এদিকে সাধারন ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকে আব্দুল মালেক ৩১ হাজার ৭৯৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম বৈদ্যুতিক বাল্ব প্রতিকে রঞ্জিত কুমার রায় পেয়েছেন ১৭হাজার ৭৫৮ ভোট।

সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিকে বেগম রৌশন কানিজ ৪১ হাজার ৫২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দীপালী রানী রায় প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৬৩ ভোট।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies