বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
শীর্ষ খবর

মধ্য এপ্রিল রাজধানীতে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

শেয়ার করুন:

মো. জিল্লুর রহমান,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের সুবিধার্থে মধ্য এপ্রিল থেকে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বিষয়ে গঠিত কমিটির সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আজ বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

নগরভবনের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাঈদ খোকন বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সকল প্রক্রিয়া সম্পন্ন করে মধ্য এপ্রিল থেকে আমরা চক্রাকার বাস সার্ভিস চালু করতে পারবো বলে আশা করছি।

এর আগে সিটি কর্পোরেশনের সভাকক্ষে মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আব্দুর রহমান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ খান, ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর এই কমিটি গঠন করা হয়। ডিএসসিসি মেয়রকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটিতে ডিএনসিসির মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্যরা হলেন- বিআরটিএ’র চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies