শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আইন-আদালত শীর্ষ খবর

মেক্সিকোয় সাংবাদিক হত্যা : আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি তদন্তের আবেদন

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক,

মেক্সিকো সিটি, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোতে ১শ দুইজন সাংবাদিক হত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে।

সংগঠনটি মঙ্গলবার একথা জানায়।
তারা এইসব হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গণমাধ্যম কর্মীদের অধিকার সংগঠনটি বলেছে, এই সময়ের মধ্যে আরো ১৪ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স হেগ ভিত্তিক এই আদালতের কাছে সাংবাদিক হত্যা ও অপহরণের তদন্ত করার আহ্বান জানিয়েছে।

আদালতটি সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধগুলোর তদন্ত করে থাকে।
দুষ্কৃতকারীরা সংবাদপত্রকর্মীদের লক্ষ্য করে হামলাগুলো চালাচ্ছে।

সংগঠনের মহাসচিব ক্রিস্টোফার ডেলোইরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই মানবতাবিরোধী অপরাধ বিশেষ শ্রেণীর বেসামরিক মানুষ, সাংবাদিকদের লক্ষ্য করে করা হয়।

তিনি এই অপরাধে ‘স্পষ্টভাবে সহায়তার জন্য’ কর্তৃপক্ষকে দায়ি করেছেন। ফিলিপ কালডেরোন (২০০৬-২০১২) ও এনরিক পেনা নেইতোর (২০১২-২০১৮) আমলে এই হত্যাকা-গুলো ঘটে।
মেক্সিকোয় সাংবাদিক হত্যার সঙ্গে দেশটির শক্তিশালী মাদক চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিকদের সম্পৃক্ততা রয়েছে।

Powered by Done 5 Technologies