বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শীর্ষ খবর

আবরারের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ।

শেয়ার করুন:

জিল্লুর রহমান,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন।

আবরারের বাবা-মা আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন বাসসকে বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী আজ রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

মুন বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও আবরারের ভাই এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies