বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপিজনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
জাতীয়

এয়ারপোর্ট-গুলিস্তান বিআরটিসি’র ৪টি ডাবল ডেকার বাস

শেয়ার করুন:

ওঝা,

সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে আজ এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চারটি ডাবল ডেকার (দ্বিতল) বাস চালু করা হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিআরটিসি এই রুটে আরও ২০টি বাস যুক্ত করবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট গোলচত্বরে বিআরটিসি’র এই ৪টি ডাবল ডেকার বাসের উদ্বোধন করেন।

বাসগুলো এয়ারপোর্ট থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত চলাচল করবে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘গত ১৯ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জাবালে নুর ও সুপ্রভাত পরিবহন বন্ধ করে দেয়ার পর সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে, নিরাপদ সড়ক বিনির্মাণের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দ্রুত এই বাসগুলো উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, ‘সময় নষ্ট না করে দুই সিটি কর্পোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্রেঞ্চাইজ করা হবে।’ উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুটের উদ্বোধন করা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতোমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতিদ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিআরটিসি’র চেয়ারম্যান মো. ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies