বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয়

সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস : একুশ বছর পর আবারো বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। আগে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এ দ্বীপে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল। তবে ১৯৯৭ সালে তাদের সরিয়ে নেওয়া হয়।

রবিবার থেকে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন শুরু থেকেই বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্গত। সেন্টমার্টিনকে বাংলাদেশের ধরে নিয়েই মিয়ানমারের সঙ্গে ১৯৭৪ সালে সমুদ্রসীমা চুক্তি হয়।

তবে গেল বছরের অক্টোবরে সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করে বসে মিয়ানমার। দেশটির জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটেও সম্প্রতি প্রকাশিত মানচিত্রে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। বাংলাদেশের প্রতিবাদের মুখে সেটি পরিবর্তন করে মিয়ানমার।

বিজিবি কর্মকর্তা মহসিন জানান, সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় যতজন দরকার সেই কজন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবি। তাছাড়া বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটেছে।’

‘টেকনাফ থানার একটি ফাঁড়ি রয়েছে সেন্টমার্টিনে রয়েছে টেকনাফ থানা পুলিশের একটি মাত্র ফাঁড়ি। সরকারের নির্দেশনা অনুযায়ী সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies