সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ শুভ উদ্বোধনওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর
জাতীয়

মাদক কারবারি’ গুলিতে নিহত

শেয়ার করুন:

সাইয়্যদ মো: রবিন,

লিগ্যাল ভয়েস : রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুটার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাব-২ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিলের চালান আসার খবর পেয়ে গাবতলী এলাকায় র‌্যাব-২ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। কিন্তু সেখানে চালানটি ধরা পড়েনি। একই সময় আগারগাঁও ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাতে আরও দুইটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল।

আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকার আসলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামার ইঙ্গিত দেয়। এ সময় প্রাইভেটকারের চালকের পাশে বসা ব্যক্তি র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সড়কদ্বীপে উঠে যায়। চালক পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় চালকের পাশের আসনের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের পর ৫০০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি ও গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নিহত ব্যক্তি একজন মাদক কারবারি। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

Powered by Done 5 Technologies