বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপিজনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
আইন-আদালত জাতীয় সংসদ

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন ! সংসদীয় কমিটি

শেয়ার করুন:

জিল্লুর রহমান,

লিগ্যাল ভয়েস : বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষের হয়রানি হচ্ছে। লাখ লাখ মামলা ঝুলে আছে। আমরা দ্রুত এই ট্রাইব্যুনাল করতে বলেছি।”

সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা যায়, ২০০৪ সালে দ্য স্টেট এক্যুইজেশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট-১৯৫০-এ সংশোধনী এনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এতে দায়ের করা আড়াই লাখের বেশি মামলার বিপরীতে ২০১৬ সাল পর্যন্ত মাত্র ২৬ হাজার ৫১৫টি মামলার নিষ্পত্তি হয়েছে। ২০০৪ সালের আইনেই সারা দেশে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়।

২০১২ সালে এই আপিল ট্রাইব্যুনাল গঠনের গেজেট করা হয়। এর জন্য আটটি পদ সৃজনও করা হয়। পরে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। যেগুলোর কোনটাই বাস্তবায়ন হয়নি।

২০১৭ সালে এ সংক্রান্ত আইন সংশোধন বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের কাঝে মতামত চায় আইন মন্ত্রণালয়। যার কোন জবাব এখনও দেয়নি ভূমি মন্ত্রণালয়।

সংসদীয় কমিটি তাদের পরবর্তী বৈঠকে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার এবং ভূমি সচিবের উপস্থিতিতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ভূমি নিবন্ধন ফি কীভাবে নির্ধারণ করা হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়েছে। এছাড়া বৈঠকে ভূমি রেজিস্ট্রেশন নিয়ে জনদুর্ভোগের কারণ এবং এর জন্য কারা জড়িত এবং কীভাবে তাদের হাত থেকে জনগণকে সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দেয়ার সুপারিশ করা হয়।

দেশের জনগণের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশন বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শেখ ফজলে নুর তাপস, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং আবদুস সাত্তার ভূঞা অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies