বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয়

কনস্টেবল পদে চাকরি নিতে ঘুষের টাকা

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

 

লিগ্যাল ভয়েস ডেস্ক : নড়াইলে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে পুলিশ সুপারকে জার্সির মধ্যে সাত লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টায় নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শুক্রবার সকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ আগে নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের নুরুল ইসলাম নামের এক ব্যক্তি খেলার জার্সি উপহার দিতে আমার অফিসে আসেন। রাতে বাসায় গিয়ে দেখি জার্সির মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে ওই ব্যক্তি ফোন করে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘুষ দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে কোনো টাকা বা ঘুষ লাগে না। দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে ইতিমধ্যে আমরা জেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies