বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয়

বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ৮ হাজার ৩৯২ টি পদ ফাঁকা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ৮ হাজার ৩৯২টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রোববার জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে পদক্ষেপ নেয়া হয়েছে। তবে আদালতে মামলা, নিয়োগ বিধি না হওয়া এবং পদোন্নতি দেয়ার মত প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে আপিল বিভাগে ৬ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন।

আইনমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে। ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

আরও ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies