খেলা

বিশ্বকাপ সেমিফাইনালের সময় সূচি

স্পোর্টস ডেস্ক,

লিগ্যাল ভয়েস :
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফিকা ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর প্রথম রাউন্ড। তবে তার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে যাওয়ায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত। আর অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুলাই। ভেনু ম্যানচেস্টার। এখানেই হবে নিউজিল্যান্ড-ভারত ম্যাচটি।

দ্বিতীয় সেমিফাইনাল হবে ১১ জুলাই। বার্মিংহামে অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে। আর লন্ডনে ফাইনাল হবে ১৪ জুলাই।

পয়েন্ট টেবিলে ভারত প্রথম, অস্ট্রেলিয়া দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয় এবং নিউজিল্যান্ড চতুর্থ অবস্থানে থেকে লিগ পর্যায় শেষ করেছে। সাউথ আফ্রিকা সপ্তম অবস্থানে উঠে আসায় বাংলাদেশের অবস্থান এখন ৮ম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *