বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয়

নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে : আইজিপি

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, থানা হবে পুলিশি সেবার মূল কেন্দ্রবিন্দু। থানায় আগত সেবা প্রত্যাশী মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে সেজন্য সকল পুলিশ সদস্যকে আরো আন্তরিক হতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ্যাডিশনাল ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ নির্দেশ প্রদান করেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বদলে যাচ্ছে। আমরা জনগণের পুলিশ হওয়ার জন্য কাজ করছি। সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবান্ধব পুলিশ হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

জঙ্গি দমন প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিদের মোকাবেলায় সর্বদা তৎপর ও সজাগ থাকতে হবে। জঙ্গি দমনে ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশী অভিযান জোরদার করার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশ দেন তিনি ।

পরে তিনি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies