মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বাংলাদেশ সংসদ

কনফারেন্সে যোগ দিতে কাজাখস্তানে স্পীকার

শেয়ার করুন:

সংসদ প্রতিনিধি / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি The 4th metting of Speakers of the Eurasian Countries Parliaments on the theme Greater Eurasia; Dialouge.Trust.Partnership শীর্ষক কনফারেন্সে অংশ নিতে কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

স্পীকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন, হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। উল্লেখ্য কনফারেন্সটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩-২৪ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. অনুষ্ঠিত হবে।

কনফারেন্স শেষে স্পীকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিবেন। স্পীকারের নেতৃত্বে কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যবৃন্দ হলেন, হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২-২৯ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

এ সময়ে স্পীকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

কনফারেন্স শেষে স্পীকার আগামী ২৮ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies