বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খেলা

দু’দলের মধ্যে শিরোপা ভাগাভাগি

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচটি বৃষ্টি বাধায় পরিত্যাক্ত হয়েছে। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ায়নি। উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় মঙ্গলবার মিরপুরে টস হয়নি। ম্যাচটি শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টা।

রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে পরিত্যক্ত হবে ফাইনালটি। সেক্ষেত্রে শিরোপা ভাগাভাগি করে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বাংলাদেশ ও আফগানিস্তানকে। কিন্তু তার আগেই ম্যাচ রেফারী মাঠ পরিদর্শন শেষে রাত ৯টায় খেলাটি বাতিল ঘোষণা করেন।

এর আগে নিজেদের প্রথম এবং ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরে বসে সাকিবের দলটি।

চট্টগ্রামে তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকিট কাটে টাইগাররা। আর চতুর্থ ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে প্রথম হারের প্রতিশোধ তোলে বাংলাদেশ।

অন্যাদিকে, নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়ে সিরিজ শুরু করে আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে খেলতে আসা আফগানরা দ্বিতীয় ম্যাচে ২৫ রানে হারিয়ে দেয় বাংলাদেশকে।

তৃতীয় ম্যাচে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানরা হেরে বসে ৭ উইকেটে আর বাংলাদেশের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানরা হেরেছে ৪ উইকেটে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies