শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
জাতীয়

স্যানিটেশন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে: এলজিআরডিমন্ত্রী

শেয়ার করুন:

সাইয়্যেদ মো: রবিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শতভাগ সেফলি ম্যানেজড স্যানিটেশন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগের হার প্রায় শূন্যে নেমে আসলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ এর সূচক সেফলি ম্যানেজড স্যানিটেশনে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। দেশের সকল জনগোষ্ঠীকে সেফলি ম্যানেজড স্যানিটেশনের আওতায় আনতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উদ্যোক্তাসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, স্যানিটেশন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। শুধু অক্টোবর মাসেই নয়, সারা বছরব্যাপী ব্যাপক প্রচারের মাধ্যমে দেশের জনগণের মধ্যে স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান এবং বাংলাদেশে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)- এর শিক্ষা শাখার প্রধান নর শিরীন মোক্তার বক্তব্য রাখেন।
স্বপন ভট্টাচার্য্য বলেন, দেশের প্রধানতম উন্নয়ন চ্যালেঞ্জ হলো পানি ও স্যানিটেশন সংক্রান্ত রোগ সংক্রমণের হার কমিয়ে এনে স্বাস্থ্যসম্মত পানি ও স্যানিটেশন সুবিধাদির প্রাপ্যতা নিশ্চিত করা।

দেশের জনগণকে এ সংক্রান্ত বিষয়ে সঠিকভাবে অবহিত করতে হবে।

Powered by Done 5 Technologies