শনিবার, ৭ নভেম্বর ২০২৬
জাতীয়

খন্দকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ

শেয়ার করুন:

সাইদুর রনি /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
খন্দকার আনোয়ারুল ইসলাম সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে কর্মরত ছিলেন।

তিনি সাবেক মন্ত্রিপরিষদ মোহাম্মদ শফিউল আলমের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমকে তিন বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিবের পদ মর্যাদায় বিশ্বব্যাংকের ওয়াশিংটনস্থ কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে বলে আজ পৃথক এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies