বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
খেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ঘন্টা বাজিয়ে কোলকাতা টেস্ট শুরু করতে চান গাঙ্গুলী

শেয়ার করুন:

বিকাশ কুমার /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ঃ

কলকাতা, আগামী মাসে কোলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচটি প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। আসন্ন সফরে ভারত সফরে দু’ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে সিরিজে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বৈঠক শেষে গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’
শুধুমাত্র খেলার দেখার জন্যই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ঘন্টা বাজিয়ে খেলার শুরু করার পরিকল্পনাও করেছেন গাঙ্গুলী। তিনি জানান, ‘যদি সবকিছু ঠিক থাকে, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেল বাজিয়ে ঘন্টা বাজিয়ে ম্যাচটি শুরু করবেন।’
দ্বিতীয় টেস্টটি গাঙ্গুলীর নিজ শহর কলকাতায় হওয়ায়, ম্যাচটি স্মরণীয় করে রাখার অনেক পরিকল্পনা রয়েছে বিসিসিআই’র প্রেসিডেন্টের।

২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম টেস্টে লংগার ভার্সনে ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল গাঙ্গুলীর। সেই স্মৃতি ভুলেননি তিনি। এরপর তার অধীনে অনেক সাফল্যের স্বাদ পেয়েছে ভারত। বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে খেলা ক্রিকেটারদের আসন্ন কলকাতা ম্যাচে আমন্ত্রন জানানোর কথা বলেন গাঙ্গুলী।

তিনি বলেন, ‘বাংলাদেশের বোর্ডের সাথে কথা বলব। বাংলাদেশের প্রথম টেস্টে অংশ নেয়া ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবি-র। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, সেই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়। এমনকি ভারতীয় দলের খেলোয়াড়দেরও আমন্ত্রন জানানো হবে। প্রথম দিনের খেলা শেষে দু’দলের সদস্যদের সংবর্ধিত করা হবে।’
এছাড়াও ইডেনের সমর্থকেরা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দেখতে পাবেন মাত্র পঞ্চাশ টাকার টিকিটে। ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচে বেশি সংখ্যক দর্শক আসার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies