বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয়

ভয় শব্দটি আমার অভিধানে নেই : প্রধানমন্ত্রী

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ভয় পাই না। ভয় শব্দটি আমার অভিধানে নেই। ভয় পেলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হতো না। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একা বলেন।

আজারবাইজানে অনুষ্ঠিত ন্যাম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক তীক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, আমার সঙ্গে সব সময়ই বৈরী আচরণ করা হয়েছে। আমি উজানে নাও ঠেলে ঠেলে রাজনীতি করেছি, সরকারে এসেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন বাংলার মাটিতে পা রেখেছি তখন থেকেই জানি, আমাকে রাজনৈতিকভাবে হত্যা করা হতে পারে। কারণ পঁচাত্তরে আমার বাবা-মা, ভাইকে হত্যা করেছে যারা- সেই ষড়যন্ত্রকারীরাই আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে পারে। একুশে আগস্ট আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies