বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সফরে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘সফরে টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচেই দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করে ভারতকে পরাজিত করায় দেশবাসীর সাথে আমিও আনন্দিত এবং গর্বিত।

এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বলেই আমি আশা করি। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।’
প্রতিমন্ত্রী মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের লড়াকু ইনিংসের প্রশাংসা করেন এবং তাকে বিশেষ ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies