বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
খেলা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বেজে উঠেছে বিপিএলের দামামা। এবারের বিপিএল হবে বিশেষ আসর। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে হতে যাওয়া এই আসরের রোডম্যাপ চুড়ান্ত হয়ে গেছে। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স।

প্রথম দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। প্রথম ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১২টায় এবং দ্বিতীয় ম্যাচ ৫টা ২০ মিনিটে। শুধু শুক্রবারে দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। যথারীতি ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে বেশিরভাগ ম্যাচ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies