সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
নির্বাচিত

স্পীকারের সাথে বিমসটেকে সেক্রেটারী জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা, ০৮ডিসেম্বর, ২০১৯: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে বিমসটেকের সেক্রেটারী জেনারেল এম. শহীদুল ইসলাম আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তাঁরা বিমসটেকের কার্যক্রম ও সদর দপ্তর স্থাপন, সদস্যভূক্ত দেশসমূহের মাঝে সম্পর্ক উন্নয়ন, ও সংসদীয় চর্চা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিমসটেক খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সাথে জনগণের সংযোগ বৃদ্ধিতে এ সংস্থা বিশেষ অবদান রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংসদগুলো বিমসটেকের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদ সিপিএ, আইপিইউ, পিইউআইসি’র মতো আন্তর্জাতিক সংস্থার সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বিমসটেকের সাথেও জাতীয় সংসদ কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংসদসমূহকে নিয়ে বিমসটেকের কর্মপরিকল্পনা জরুরী। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণে দক্ষিণ এশীয় দেশসমূহের স্পীকার্স সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, বিসমটেকও এ ধরনের সম্মেলনের আয়োজন করতে পারে। বিমসটেক ফোরাম সংসদীয় কূটনীতিতে ভূমিকা রাখতে পারে। এ সময় স্পীকার বিমসটেককে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সেক্রেটারী জেনারেল এম. শহীদুল ইসলাম বলেন, বিমসটেক শক্তিশালী করার মাধ্যমে সদস্যভূক্ত সংসদসূহের মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। শুধু সরকার নয়, জনগণের সাথে জনগণের সংযোগ ঘটাতে পারলে উন্নয়ন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি স্পীকারের নিকট বিমসটেকের কার্যক্রম উপস্থাপন করে সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি বলেন, বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশে স্থাপিত। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বিমসটেক এর সদর দফতার স্থাপন করেন।

এ সময় সংসদ সচিবালয় এবং বিমসটেক এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies