সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
খেলা শীর্ষ খবর

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর জন্য নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে বিপিএল এর শুভ উদ্বোধন করেন তিনি। আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের এ খেলা শুরু হবে।

বিপিএলে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা সবাই এই টুর্নামেন্ট উপভোগ করবেন। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ এ সময় পুরো শেরে বাংলা স্টেডিয়াম আতশবাজির ঝলকানিতে ছেয়ে যায়।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসার আগে কনসার্ট দিয়ে শুরু হয় এর উদ্বোধন। বাংলাদেশি শিল্পী মহিদুল ইসলাম খান সন্ধ্যা ৬টায় গান পরিবেশন শুরু করেন। এরপর মঞ্চে আসেন সঙ্গীতশিল্পী রেশমি মির্জা। তারপর দেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস গান শুরু করেন।

বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে আসবেন অনুষ্ঠানের শেষ দিকে।

বিপিএলকে কেন্দ্র করে পুরো স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণিলভাবে। প্রধানমন্ত্রীর বড় একটা ছবি শোভা পাচ্ছে পূর্ব গ্যালারিতে। সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএলের উদ্বোধন হলো।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies